Special News Special Reports

এবার ‘একলা’ মোদি-সাক্ষাৎ! লকেটের, কেন জানেন?

0
(0)

খবর লাইভ  :  এবার ফের দিল্লিতে বঙ্গ-বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Met Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন বিজেপি নেত্রী লকেট। সূত্রের খবর, এদিনের আলোচনার কেন্দ্রে মূলত ছিল বাংলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি রাজ্যে পর পর কয়েকটি ঘটনা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। ইতিমধ্যেই বগটুই কাণ্ডে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন- শেষ ওভার পর্যন্ত দিল্লি-লখনউ যুদ্ধ, দুরন্ত জয় রাহুলদের

বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করে কথা বলেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আবার এই একই ইস্যুতে প্রধানমন্ত্রীর (Locket Chatterjee Met Modi) সঙ্গে বৈঠক করেছেন লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট একান্ত বৈঠক হয়। আর তার পরই শুরু হয়েছে জল্পনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *