প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা শেষ, কী ক্ষতি হবে জানেন?

খবর লাইভ  :  ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের (PAN Card) সঙ্গে আধার (Aadhaar Card)লিঙ্ক করার শেষ সময়সীমা ছিল। যারা করেননি ভুগতে হবে সেইসব গ্রাহকদের। সেই ক্ষেত্রে সর্বশেষ কী হতে পারে আপনার ?

আরও পড়ুন- স্ট্যাচু অব লিবার্টি ডুবে সমুদ্রের জলে! রোমের কলোসিয়াম মরুভূমির বালিতে ঢাকা!!

আয়কর আইন 1961-এর 139AA ধারা অনুযায়ী, ৩১ মার্চ ২০২২-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক৷ এর আগে কোভিডকালে মহামারীর কারণে আধার-প্যান লিঙ্ক করার তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী গ্রাহকদের সতর্ক করতে নিজেদের ওয়েবসাইট ছাড়াও ট্যুইট করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সময়সীমার মধ্যে কোনও ব্যক্তির PAN-Aadhaar কার্ড লিঙ্ক না করা হলে, প্রথমেই ওই ব্যক্তির PAN কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, শেয়ার বাজারে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবকিছুতেই Pan Card-এর প্রয়োজন হয়। কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে এই কাজগুলি আর করতে পারবেন না ওই ব্যক্তি।
যদি কোনও ব্যক্তি পুনরায় PAN কার্ড ফেরত পেতে চান, তবে 10,000 টাকা জরিমানা দিয়ে এটি আবার ফেরত পাওয়া যেতে পারে। কোনও ব্যক্তি চাইলে ডেডলাইনের পরেও আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারেন। সেক্ষেত্রে তাঁদের আয়কর আইনের 234H ধারার আওতায় জরিমানা দিতে হবে। কেন্দ্র এখনও ফাইন না জরিমানার পরিমাণ ঘোষণা করেনি তবে সর্বোচ্চ ফাইন 1000 টাকার বেশি হবে না।
গত বছর পর্যন্ত, PAN-Aadhaar Card লিঙ্ক করার সময়সীমা মিস করলে জরিমানা নেওয়ার কোনও নিয়ম ছিল না। কিন্তু আয়কর আইনে 234H ধারা যোগ করার পরে এবার থেকে এই কাজ না করলে জরিমানা করা হতে পারে।
কেন PAN-Aadhaar কার্ড লিঙ্ক করা জরুরি
কেন্দ্রীয় বাজেট 2017 সালে প্রথমবার আয়কর আইনে 139AA ধারা যুক্ত করে আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Aadhaar Pan Link) করার আইনটি চালু করেছিল কেন্দ্র। তখন থেকেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কথা বলে আসছে কেন্দ্র।
মেয়াদ শেষ হওয়ার আগে যদি PAN-Aadhaar লিঙ্ক না করা হয়। তাহলে PAN Card বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে, আয়কর রিটার্ন দাখিলের সময় প্যান ও আধার কার্ডও নামও লিখতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago