অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে এসকেএমের সুপারের সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা

খবর লাইভ  :  সিবিআই তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে চিঠি দিয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার দুপুরে তাঁর আইনজীবী ওই চিঠি সিবিআইকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।সিবিআই তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে ।

সেই অনুযায়ী দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে পাঠানো হল অনুব্রত মণ্ডলের চিঠি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বুধবারের ঘটনাক্রম বিস্তারিত পাঠানো হয়েছিল দফতরে।
আর আজ বৃহস্পতিবার এসএসকেএমে গেলেন সিবিআই আধিকারিকেরা। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে সুপারের সঙ্গে কথা বললেন তাঁরা।

যদিও এখনই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যার সামান্য উন্নতি হলেও, আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।
বুধবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে গাড়িতে উঠেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গন্তব্য ছিল সিবিআই দফতর। কিন্তু পথে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বাধ্য হয়ে পঞ্চমবারের জন্য সিবিআই হাজিরা এড়িয়ে পৌঁছন এসএসকেএমের ২১১ নম্বর ওয়ার্ডে। সঙ্গে সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ ও চেস্ট বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুণ্ডু তাঁকে দেখতে উডবার্ন ব্লকে আসেন।
এরপর টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে দুপুর ২টো নাগাদ হাসপাতাল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয় অনুব্রতকে ৷ পাঁচ জন চিকিৎসকের একটি দল তাঁকে দফায়-দফায় পরীক্ষা করেন ৷ ভর্তি নেওয়ার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে অক্সিজেনও দেওয়া হয়৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago