খবর লাইভ : এখন ডিজিটাল মাধ্যমের রমরমা। যা কিছু মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মাধ্যমের দৌলতে ভাইরাল হতে শুধু সময়ের অপেক্ষা। এমনই এক ব্যতিক্রমী ছবি তুলে ধরলেন শিল্পী ফাবিয়েন ব্যরাউ।
ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে শিল্পী দেখিয়েছেন, কেমন হতে পারে ২৪৭৬ সালের নিউ ইয়র্ক। তার সিরিজে রয়েছে রোমের কলোসিয়ামের ছবিও। দেখা যাচ্ছে মরুভূমির মতো বালিতে চাপা পড়ে আছে এই প্রাচীন স্থাপত্য।
শিল্পীর কল্পনায় ২৩২৩ সালের শিকাগো শহর ঢেকে গিয়েছে ঘন জঙ্গলে, ২১১৯ সালে স্ট্যাচু অব লিবার্টির অর্ধেক ডুবে সমুদ্রের জলে। দেখা গিয়েছে ভগ্ন আইফেল টাওয়ারও। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ইনস্টাগ্রামে পছন্দ করেছেন ছবিগুলি।
আরও পড়ুন- আদালতের নির্দেশকে বুড়ো আঙুল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার জি ডি বিড়লা স্কুল
‘ভবিষ্যতের খবর’ শীর্ষক একটি সিরিজে শিল্পী ফাবিয়েন ব্যরাউ তুলে ধরেছেন এমনই প্রলয়োত্তর পৃথিবীর ছবি।পৃথিবীর বিশেষ কিছু সৌধ ও স্থানের ছবিকে কল্পনার রঙে রাঙিয়ে দেখিয়েছেন, কী ভয়ানক হতে পারে জলবায়ু সঙ্কট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…