Special News Special Reports

অনুব্রতর পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের নথি তলব করল সিবিআই

0
(0)

খবর লাইভ  :  অনুব্রত মণ্ডলের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি তলব করল সিবিআই। ইতিমধ্যেই পাসপোর্ট বাদে বাকি সব নথি সিবিআই-এর কাছে জমাও দিয়েছেন তৃণমূল নেতা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত জানিয়েছেন, তাঁর পাসপোর্ট নেই।

পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বার বার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করেছে তারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *