খবর লাইভ : এ বার পরিবহণ দপ্তরকেই নিজস্ব অ্যাপ ক্যাব চালুর প্রস্তাব দিতে চলেছে ট্যাক্সি সংগঠন। বুধবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসবেন ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা। সেখানেই এই প্রস্তাব দেওয়া হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানায় অ্যাপ ক্যাব সংস্থা উব্র। শনিবার সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়ে দেন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যার কথা শুনে তাঁরা ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। উবরের এমন সিদ্ধান্ত ঘোষণার পরেই ৬ এপ্রিল পরিবহণ সচিবের সঙ্গে ক্যাব সংস্থার প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী।
আরও পড়ুন- আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব রাজ্য সরকারের
জয়েন্ট কাউন্সিল অব লক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, ‘‘বেসরকারি অ্যাপ ক্যাবগুলি নিয়ে সমস্যা এই প্রথম নয়। আগেও সমস্যা দেখা দিয়েছে। আমরা চাই, সরকার পক্ষই এ ব্যাপারে উদ্যোগী হোক। আমাদেরও কিছু প্রস্তাব আছে।
ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা পরিবহণ দপ্তরকে একটি সরকারি অ্যাপ চালু প্রস্তাব দেব। বেসরকারি অ্যাপগুলি যেমন জিএসটি ট্যাক্স নেয়, তেমনই আবার ২০ শতাংশ কমিশনও নেয়। কিন্তু সরকারি কোনও অ্যাপ চালু হলে সেখানে কমিশন যেমন কম হবে, তেমনই জিএসটি-ও নেওয়া হবে না। তাতে ক্যাব চালক ও যাত্রীদেরও সুবিধা হবে। তাই আমরা সরকারি অ্যাপ চালুর প্রস্তাব দেব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…