খবর লাইভ : ২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম হল কলকাতার এসএসকেএম হাসপাতাল। বিশ্বের বিখ্যাত সংবাদ পত্রিকা বা নিউজ ম্যাগাজিন নিউজ উইকের বিচারে সেরার তকমা পেল এসএসকেএম। নিউজ উইক ও স্ট্যাটিসিয়ার বিচারে বিশ্বের প্রথম সারির দেশ যেমন গ্রেট ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স, আমেরিকা, সিঙ্গাপুরের মতো দেশগুলির হাসপাতালের পাশে দাঁড়িয়েও সেরার তকমা পেল কলকাতার এসএসকেএম হাসপাতাল।বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসকের মাধ্যমে, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজ উইক এই সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার ভিত্তিতে দেখা গিয়েছে, চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির বিচারে বাকি দেশের তুলনায় শ্রেষ্ঠত্ব এসে ধরা দিয়েছে কলকাতার এই হাসপাতালেই। মূলত বিচার করা হয়েছে রোগীদের চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা, সব কিছুর মানদণ্ড বিচার করেই। এগুলির বিচারেই বিশ্বের সেরা হাসপাতালের তকমা পেল এসএসকেএম।
আরও পড়ুন- এ বার পরিবহণ দপ্তরকেই নিজস্ব অ্যাপ ক্যাব চালুর প্রস্তাব দিচ্ছে ট্যাক্সি সংগঠন
রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম। যেখানে প্রতিটি বিভাগকে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি এবং হেমাটোলজিতে উৎকর্ষ দেখিয়েছে। করোনাকালে করোনা ভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণা দেশের মধ্যে সাড়া ফেলেছিল। আইসিএমআরেরও (ICMR) স্বীকৃতিও পেয়েছে এই হাসপাতাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…