Special News Special Reports

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব রাজ্য সরকারের

0
(0)

খবর লাইভ  : আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব করল রাজ্য সরকার। রাজ্য সংখ্যালঘু দফতরের তরফে উপচার্য মহম্মদ আলিকে চিঠি লিখে ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে। তবে কোন তারিখের মধ্যে উপচার্যকে রিপোর্ট পেশ করতে হবে চিঠিতে তার কোনও উল্লেখ নেই বলে জানিয়েছেন রাজ্য সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত দফতরের এক আধিকারিক।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। পাঁচ পড়ুয়ার পিএইচডি-তে সুযোগ পাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। তৃণমূলের ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল (যদিও তৃণমূলের দাবি, ওই ছাত্রের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই) জনা পনেরো সঙ্গী নিয়ে সে দিন বোর্ড রুমের বাইরে উপাচার্য মহম্মদ আলিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। অভিযোগ, সে সময় গিয়াসুদ্দিন উপাচার্যকে বলেন, ওই গালে দুটো চড়িয়ে দেব। আমার চড়ে প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করে নিবি। এই তাণ্ডব-ভিডিও (যার সত্যতা খবর লাইভ যাচাই করেনি) নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

আরও পড়ুন- তপন কান্দুকে ‘হুমকি’ ফোনের নতুন অডিও ক্লিপ প্রকাশ হতেই চাঞ্চল্য

উপাচার্য নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই গিয়াসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছাত্রনেতা এবং তাঁর অনুগামীদের পাল্টা অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত উপাচার্য। তিনি পাঁচ পড়ুয়াকে অনৈতিক ভাবে পিএইচডি-তে সুযোগ করে দিয়েছেন।
তবে কোন তারিখের মধ্যে উপচার্যকে রিপোর্ট পেশ করতে হবে চিঠিতে তার কোনও উল্লেখ নেই বলে জানিয়েছেন রাজ্য সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত দফতরের এক আধিকারিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *