Special News Special Reports State

রাজ্যের ‘উপাচার্যহীন’ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালই উপাচার্য! বিরোধিতা করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর 0 (0)

খবর লাইভ : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘একতরফা’ সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ করে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টি নিয়ে রাজ্য-রাজপাল সংঘাত ক্রমশ চওড়া হয়েছে।রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যপালের ‘একতরফা’ সিদ্ধান্তে খুশি নন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। তবে তাতে ‘কুছ পরোয়া নেহি’ মনোভাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিতর্কের আবহেই তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে ক’টি […]

Special News Special Reports State

সামলাতে পারছেন না বিশ্বভারতী, ছাত্রীর নিগ্রহের অভিযোগ ভাইরাল হতেই ধর্না উপাচার্যের 0 (0)

খবর লাইভ : সামলাতে পারছেন না বিশ্বভারতী কর্তৃপক্ষ।নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার নতুন ‘নাটক শুরু করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যাদবপুরকাণ্ডের আবহে সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর নিগ্রহের অভিযোগ ভাইরাল হতেই অনশন শুরু করলেন উপাচার্য। সোমবার সকাল ৯টা থেকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং কর্মীদের নিয়ে অনশন শুরু করেছেন তিনি। সেইসঙ্গে চলছে ধর্নাও।বিকেল পর্যন্ত […]

Special News Special Reports State

উপাচার্যকে অপসারণ মামলায় রাজ্যপালের কাছে জবাব তলব হাইকোর্টের 0 (0)

খবর লাইভ : আচার্য পদে থেকে জোর করে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে অপসারণের জের। সেই মামলায় এবার বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী আচার্য বিশ্ববিদ্যালয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তবে এই মামলায় কী […]

Special News Special Reports State

রাজ্যপালের নিয়োগ করা ১৪ উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের 0 (0)

খবর লাইভ : ফের রাজ্য সরকার ও রাজভবন দ্বৈরথ৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না-করে রাজ্যপাল যাঁদের নিয়োগ করেছিলেন, সেই সকল অস্থায়ী উপাচার্যের বেতন ও ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ওই সব অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁদের আর […]

Special News Special Reports State

উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা 0 (0)

খবর লাইভ : রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত।উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। আদালতের কাছে মানলাকারীর বক্তব্য, এক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজনিয়তা ছিল। নিয়ম বহির্ভুত ভাবে এই নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই মামলায় রাজ্যপাল অর্থাৎ আচার্যকে প্রার্থী করা হয়েছে। […]

Special News Special Reports State

উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের মন্তব্যে ফের সংঘাতের ইঙ্গিত 0 (0)

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সংঘাতের আবহ শিক্ষা দফতরের। এরই মধ্যে যাদবপুর, কল্যাণী, বর্ধমান-সহ রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আর এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্যদের এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। […]

Special News Special Reports State

বিশ্বভারতীর লাগাতার অবনমনের জন্য প্রাক্তন উপাচার্য থেকে শিক্ষক-ছাত্ররা দায়ী! অন্যদের ঘাড়ে দোষ চাপালেন বিদ্যুৎ 0 (0)

খবর লাইভ : ফের বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ১১ পাতার খোলা চিঠি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চিঠির শুরুতেই বিশ্বভারতীর মান পড়ে যাওয়া নিয়ে অন্যদের দূষলেন উপাচার্য। বুধবার একটি বিবৃতিতে তাঁর দাবি, বিদ্যাস্থান হিসেবে বিশ্বভারতীর ‘অধঃপতন অপ্রতিহত ভাবে’ ঘটেই চলেছে। এর জন্য ‘দায়ী’ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যেরা, ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী থেকে শুরু করে বিশ্বভারতীর অংশীদার সবাই। তাঁর দাবি এরা […]

Special News Special Reports State

বিশ্বভারতীর উপাচার্যের ২ লক্ষ টাকা জরিমানা বহাল ডিভিশন বেঞ্চেও 0 (0)

খবর লাইভ : এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে ২ লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে মাস দুয়েক আগে জরিমানা করেছিল হাইকোর্ট। কত টাকা? দু’লক্ষ। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ […]

Special News Special Reports

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব রাজ্য সরকারের 0 (0)

খবর লাইভ  : আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব করল রাজ্য সরকার। রাজ্য সংখ্যালঘু দফতরের তরফে উপচার্য মহম্মদ আলিকে চিঠি লিখে ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে। তবে কোন তারিখের মধ্যে উপচার্যকে রিপোর্ট পেশ করতে হবে চিঠিতে তার কোনও উল্লেখ নেই বলে জানিয়েছেন রাজ্য সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত দফতরের এক আধিকারিক। ঘটনার সূত্রপাত গত […]