খবর লাইভ : চিন যদি ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তা হলে রাশিয়া যে ভারতের পক্ষ নেবে, এমনটা আশা করার কোনও কারণ নেই। ভারত কে এভাবেই কড়া ভাষায় হূঁশিয়ারি দিল আমেরিকা।
একই সঙ্গে এই বার্তাও দিল যে, ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসনী ভূমিকা নিয়েছে তার পরেও ভারত তাদের কাছ থেকে যে ভাবে তেল, শক্তিসম্পদ-সহ অন্যান্য দ্রব্যের আমদানি বাড়িয়েছে সেটা খুব একটা ভাল চোখে দেখছে না আমেরিকা।
আরও পড়ুন- সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
এক উচ্চ পর্যায়ের বৈঠকে তাদের সতর্কবার্তা, চিন যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে তা হলে ভারতের রক্ষাকর্তা হিসেবে রাশিয়া পাশে এসে দাঁড়াবে, এমন আশা করা বৃথা। একই সঙ্গে হুঁশিয়ারিও দেন, কোনও দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে, সেটাও ভাল চোখে দেখবে না আমেরিকা।ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর পরই তাদের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রেখেছে ভারত। তাদের কাছ থেকে তেল এবং শক্তিসম্পদ বিপুল পরিমাণে আমদানি করছে ভারত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…