সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

খবর লাইভ  :  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আয়োজিত অনুষ্ঠানেই তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও। শুক্রবার দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা, নিরেপক্ষতা এখন প্রশ্নের মুখে। তাঁর এই মন্তব্য যে আগামীদিনে বিরোধীদের কাছে হাতিয়ার হয়ে উঠবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ।

আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে

বিরোধীদের অভিযোগ, তাদের দমিয়ে রাখতেই মোদি সরকার সিবিআই লেলিয়ে দেয়। শুধু তাই নয়, কোনও কেলেঙ্কারি বা অনিয়মে কেন্দ্রে আসীন শাসকদলের কেউ জড়িত থাকলে সিবিআই তাদের টিকি পর্যন্ত স্পর্শ করে না। কয়লা কেলেঙ্কারির ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে আদালত কড়া ভাষায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমালোচনা করে। জানায়, সিবিআই খাঁচায় পোষা তোতাপাখির মতো কথা বলছে। যদিও সেই সমালোচনার পরে পরেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় খুব একটা রদবদল দেখা যায়নি। এই আবহে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
‘ডেমোক্র্যাসি: রোল অ্যান্ড রেসপনসিবিলিটিজ অব ইনভেস্টিগেশন এজেন্সিজ’ শীর্ষক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘জনমানসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া বহু মামলায় দেখা গিয়েছে কেন্দ্রে পালাবদলের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক হেনস্থার স্বীকার।‘

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago