খবর লাইভ : বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সাক্ষী প্রভাকর সেল মারা গেছেন। শুক্রবার (১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা গিয়েছে, মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন প্রভাকর সেল। শুক্রবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয়। পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ খানের পুত্রকে। ওই বছরের ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে মুম্বই হাইকোর্ট। তার দু’দিন পর আর্থার রোড জেল থেকে মন্নতে ফেরেন আরিয়ান।
আরও পড়ুন- চিন আক্রমণ করলে রক্ষাকর্তা হবে না রাশিয়া! ভারতকে হুঁশিয়ারি আমেরিকার
সূত্রের খবর, আরিয়ান মামলার আরেক সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন প্রভাকর। শাহরুখপুত্রকে যখন এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এই গোসাভিই তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন। গোসাভির ছায়াসঙ্গী হওয়ার কারণেই হয়তো এনসিবি পক্ষের সাক্ষী হয়েছিলেন প্রভাকর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোদ তার আইনজীবী তুষার খাণ্ডারে। তিনি জানান, শুক্রবার মুম্বইয়ের হৃদরোগ রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রভাকরের।
যদিও চলতি বছরের মার্চ মাসে মাদক মামলায় আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…