খবর লাইভ: স্কুলে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা, তারপর হাতাহাতি। আর তাতে জড়িয়ে পড়লেন ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং অভিভাবকরা।
ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার হরিপুরের উত্তর নেতাজি প্রাথমিক স্কুল। সেখানে বেশ কিছুদিন ধরেই মিড-ডে মিলে কারচুপির অভিযোগ তুলছিলেন অভিভাবকরা।
তা নিয়েই ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য লক্ষপতি মণ্ডলকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে মানস মণ্ডল নামে এক অভিভাবকের বিরুদ্ধে।প্রকাশ্যেই তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন ওই অভিভাবক। পাল্টা ওই নেতাও মারতে উদ্যত হন। ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন ওই অভিভাবককে মারধর করেন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- মিঠুনের ভিডিও বার্তা, আসানসোলে অগ্নিমিত্রাকে জেতানোর আবেদন
স্থানীয়দের অভিযোগ, হরিপুর এলাকার স্কুলগুলিতে বেশ কিছু দিন ধরে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হচ্ছিল পড়ুয়াদের। তাঁদের অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ জানান, বিষয়টিতে পদক্ষেপ করা হবে। তাঁরা অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান। আর এই আলোচনা করতে গিয়েই বাধে ধুন্ধুমার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…