খবর লাইভ : ১৯০১ খ্রিষ্টাব্দের পর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস দেখেছে ভারত। ১২১ বছরের ইতিহাসে গত মার্চে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শনিবার ভারতের আবহাওয়া দফতরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতে গত মার্চ মাসে স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই সময়ে দেশটিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উদ্বেগজনক হারে বৃষ্টিপাত কমে যাওয়ার বিষয়ে ভারতের আবহাওয়া দফতর বলছে, দেশজুড়ে গত মার্চে অন্যান্য বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ভারতে ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টিপাতের নজির আছে মাত্র দু’বার।
আরও পড়ুন- মিড-ডে মিলে নিম্নমানের খাবার,প্রকাশ্যে তৃণমূল নেতাকে কষিয়ে থাপ্পড় মারলেন অভিভাবক
সাধারণত মার্চ মাসে এদেশে গড়ে ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু চলতি বছরের মার্চে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৮ দশমিক ৯ মিলিমিটার। এর আগে, ১৯০৮ খ্রিষ্টাব্দের মার্চে দেশে বৃষ্টিপাত হয়েছিল ৮ দশমিক ৭ মিলিমিটার। ১৯০৯ খ্রিষ্টাব্দের মার্চে হয়েছিল ৭ দশমিক ২ মিলিমিটার।
শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের গোড়ায় উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশে! হাওয়া অফিস জানাচ্ছে, দেশ জুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দু’বার। এমন পরিস্থিতি কৃষিক্ষেত্রের পক্ষে উদ্বেগজনক।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও মধ্য ভারতে আপাতত তাপদাহ থেকে স্বস্তি মিলবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পুরো এপ্রিল মাস শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে এপ্রিলের প্রথম সপ্তাহে তাপপ্রবাহের অবস্থা বজায় করবে। রাজধানী দিল্লিতে ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গরম বাতাস অর্থাৎ তাপও বজায় থাকবে। আইএমডি এ বছর দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…