খবর লাইভ : আসানসোল লোকসভার উপনির্বাচন দরজায় কড়া নাড়ছে। কিন্ত তিনি প্রচারে আসতে পারছেন না। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে আছেন। যদিও ভিডিও বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চাইলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’
আরও পড়ুন- হাইকোর্ট রক্ষাববচ দিল না, অনুব্রতকে 6 এপ্রিল ফের তলব করল সিবিআই
আসানসোল উপনির্বাচনে সিরিয়াস বিজেপি। কারণ এর আগে এই আসনে বিজেপির যিনি জয়ী হয়েছিলেন সেই বাবুল সুপ্রিয় এখন দলবদল করে তৃণমূল শিবিরে। আর সেই অতীতে জেতা আসনেও তাই অনেকটাই চাপে বিজেপি। প্রার্থী অগ্নিমিত্রা জোর প্রচার চালাচ্ছেন। কিন্ত এখনও বিজেপি রাজ্য নেতৃত্ব সে ভাবে আসানসোলে ময়দানে নামেনি।
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ওই আসনের প্রচারে ভিন্রাজ্য থেকে আসতে পারেন মনোজ তিওয়ারি। আসার কথা ছিল মিঠুনেরও। তবে শনিবার যে ভিডিও বার্তা ‘মহাগুরু’ দিয়েছেন তাতেই স্পষ্ট যে তিনি সশরীরে আসানসোলে আসছেন না।
মিঠুন জানিয়েছেন, তাঁর সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তাঁর খোঁজ নেন অগ্নিমিত্রা। জানিয়েছেন, তাঁর সমস্ত পোশাকের ডিজাইনও করে দেন। এর সঙ্গেই তিনি বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…