Special News Special Reports

এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়ল ২৫০ টাকা

0
(0)

খবর লাইভ : একদিকে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে, আবার বাড়ছে গ্যাসের দামও। শুক্রবার এক লাফে সিলিন্ডার প্রতি ২৫০ টাকা বাড়াল বাণিজ্যিক গ্যাসের দাম। গত দু’মাসে প্রায় ৩৫০ টাকা বেড়ে গেল ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাসের দাম। এর ফলে এলপিজি চালিত গাড়ির মালিকের বড়সড় ধাক্কা খেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- সিবিআই মধ্যরাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করল এসএসসির উপদেষ্টাকে
এপ্রিলের শুরুতেই ২৫০ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। ১ এপ্রিল থেকে কার্যকর হল নতুন দাম।  ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম ২২৫৩ টাকা। এক মাসের মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এতটা বেড়ে যাওয়ায় মাথায় হাত রেস্তোরাঁ, ছোট খাবারের দোকান-সহ একাধিক দোকান মালিকদের। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব পড়বে খাবারের দামের উপর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *