খবর লাইভ : এসএসসি নিয়োগ (SSC high court order) দুর্নীতি মামলায় (SS recruitment scam)আদালতের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজির হন কমিশনের উপদেষ্টা (WBSSC advisor) এস পি সিনহা। আইনজীবীকে সঙ্গে নিয়ে রাত ১১টা ১৫ মিনিটে নিজাম প্যালেসে আসেন তিনি।বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা এস পি সিনহার বাড়ি গিয়েছিলেন। এসপি সিনহার পরিবার জানায়, তিনি কোথায়, তাঁরা জানেন না। মোবাইল নম্বরে বার বার কল করেও পাওয়া যাচ্ছে না।
হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতের মধ্যেই এএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। তাই প্রথমে এদিন এসপি সিনহাকে ফোনে না পাওয়ায় তাঁর গাড়ি চালকের মোবাইল নম্বর জোগাড় করে সিবিআই।
তদন্তের স্বার্থে সহযোগিতার জন্য নিজাম প্যালেসে এসপি সিনহাকে ডেকে পাঠায় বলে সিবিআই সূত্রের খবর। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে রাত ১১টার পর নিজাম প্যালেসে আসেন এস পি সিনহা। রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ।




