Bengal and District District Special News

পুরভোটে লাল ঝান্ডা জেতায় তাহেরপুর থানার ওসি ‘ক্লোজড’, দাবি সিপিএমের

0
(0)

খবর লাইভ: পুরভোট শেষ হতে ক্লোজ করা হল তাহেরপুর থানার ওসিকে। বুধবার রাতে নদিয়ার তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে ‘ক্লোজ’ করা হয়েছে। বুধবারেই রাজ্য জুড়ে পুরভোটের গণনাপর্ব শেষ হতেই দেখা যায় সারা রাজ্যে ১০৮টি পুরসভার মধ্যে ১০২টিতেই জিতলেও তাহেরপুর দখল করতে পারেনি শাসক তৃণমূল। নদিয়ার তাহেরপুর এবং দার্জিলিং পুরসভায় জিতেছে যথাক্রমে সিপিএম এবং হামরো পার্টি।

সিপিএম-সহ বামপন্থীদের দাবি, তাহেরপুরে তাদের জয়ের কারণেই এলকার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও শাসক তথা প্রশাসনিক শিবির ওই অভিযোগকে সটান উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, এর সঙ্গে পুরভোটের কোনও সম্পর্ক নেই। পুরোটাই ‘রুটিন প্রশাসনিক প্রক্রিয়া’। বিরোধীরা অযথা এর সঙ্গে রাজনীতির যোগাযোগ টেনে আনছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘আমি বিষয়টা জানিই না। বিস্তারিত খোঁজ না-নিয়ে কিছু বলতে পারব না।’’

ঘটনাপ্রবাহ বলছে, বুধবার গণনাপর্ব শেষ হওয়ার পরে রাত সাড়ে ৯টা নাগাদ তাঁকে ‘ক্লোজ’ করার সরকারি নির্দেশ এসে পৌঁছয় তাহেরপুরে ওসি অভিজিতের কাছে। তাঁর জায়গায় তাহেরপুরে আনা হয়েছে নদিয়ারই ধানতলা থানার ওসি অমিতোষ রায়কে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *