খবর লাইভ : কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-সহ (Digvijaya Singh Awarded One-year Jail) 6 জনকে 1 বছরের কারাদণ্ডের সাজা দিল ইন্দোরের আদালত । 2011 সালে ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনরত কর্মীদের সঙ্গে সংঘর্ষে (Digvijaya Singh Clash with BJYM Workers) জড়িয়ে পড়ার মামলায় এই সাজা দেয় আদালত । যদিও পরে প্রত্যেককে 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ।
ভারতীয় দণ্ডবিধির 325 নং ধারা অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মামলা এবং 109 নং ধারা অর্থাৎ হামলায় প্ররোচনা দেওয়ার মামলায় দিগ্বিজয় সিং (Digvijaya Singh Sentences One Year Imprisonment) ও উজ্জয়িনীর প্রাক্তন সাংসদ প্রেমচন্দ গুড্ডুকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক মুকেশ নাথ ।
আরও পড়ুন- Gariahat Flyover: টানা পাঁচ দিন বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, খুলবে মঙ্গলবার ভোরে
জামিন পাওয়ার পর দিগ্বিজয় সিং সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তিনি তাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন । প্রবীণ কংগ্রেস নেতার অভিযোগ, “আসল এফআইআর-এ অভিযুক্ত হিসেবে আমার নামের উল্লেখ নেই । পরে রাজনৈতিক চাপের কারণে অভিযুক্তদের তালিকায় আমার নামও যুক্ত করে পুলিশ ।”
#Digvijaya Singh
#Congress
#Jail
#Indore Court
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…