খবর লাইভ: এ যেন এক রাজ্যের অ্যাকশন রিপ্লে। দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচির মেয়াদ বাড়ালেন যোগী আদিত্যনাথ।
শনিবার নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর ঘোষণা করা হল, রাজ্যবাসীর স্বার্থে আগামী তিন মাসের জন্য ‘গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প’ চালু রাখা হবে ।
আরও পড়ুন- Medicine Price: আগামী মাস থেকেই ফের বাড়ছে ওষুধের দাম
করোনার সময় রাজ্যের গরিব পরিবারগুলিকে বিনাপয়সার আনাজ, খাদ্যশস্য, ভোজ্যতেল সরবরাহ করার সরকারি প্রকল্প চালু করেছিলেন যোগী। গত বছর নভেম্বরে ‘গরিব কল্যাণ অন্ন যোজনা’-র মেয়াদ চলতি বছরের হোলি পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। সে সময় রাজ্যের বিরোধী নেতারা বলেছিলেন, উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ‘পাখির চোখ’ করেই এই পদক্ষেপ। ভোট মিটলেই বন্ধ করা হবে বিনামূল্যে রেশন বিতরণ।
শনিবার লখনউয়ের লোকভবনে উত্তরপ্রদেশের নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর যোগী বলেন, ‘‘আমাদের রাজ্যের ১৫ কোটি মানুষ ওই পরিষেবার ফলে উপকৃত হচ্ছেন। তাঁদের স্বার্থে আমরা বিনামূল্যের রেশন কর্মসূচির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
#yogi adityonath
#utttarpradesh




