জগৎবল্লভপুরের ‘আনারুল হোসেন’ রঞ্জন কুণ্ডু কে চেনেন ? তার কর্মকাণ্ডের নমুনা জেনে নিন

খবর লাইভ : আনারুল হোসেনের মতো কুখ্যাত নেতা বর্তমান রাজনীতিতে ভরে গেছে। তবে বহু বিধায়কের সুনজরে থাকায় তাঁরা কুখ্যাতর বদলে বিখ্যাতর তকমাই পাচ্ছে। আর ওই কু- এর বদলে সু আখ্যা পাওয়া নেতারাই এখন তৃণমূলের মাথাব্যথার কারণ। ওই নেতাদের লাগামহীন দুর্নীতি, তোলাবাজি যা সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্নের হয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতী ও পুলিশের একাংশের সঙ্গে মিলিত হয়ে ওই নেতারা বেআইনি নির্মাণ, অবৈধ বালিখাদান, গরুপাচার, বেআইনি পাথর, কয়লা ও মাটি পাচার করে চলেছেন। তাঁদের বেয়াদবির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে তৃণমূল। সাধারণ মানুষের কাছে এইসব নেতারা দুর্বিসহ হয়ে উঠেছেন।

আরও পড়ুন- Jharkhand government: কেন্দ্রের কাছে বকেয়া ১.৩৬ লাখ কোটি টাকা, না মেটালে কয়লা সরবরাহ বন্ধ করবে ঝাড়খন্ড
আনারুলের মতোই ভয়ঙ্কর জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু। দীর্ঘদিন ধরেই রঞ্জনের নেতৃত্বে এই এলাকায় একের পর এক সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ করেছেন তাঁরই দুই শাগরেদ তথা তৃণমূলের দুই গ্রাম সদস্য নির্মল ঘোষ ও সেখ মোক্তার। নির্মল আবার ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও। পাশাপাশি রাজ্যের সর্বত্র বেআইনি মাটি কাটার কাজ বন্ধ থাকলেও রঞ্জন কুণ্ডুর ঘনিষ্ঠ মিন্টু নামে এক মাটি মাফিয়া এখানে রমরমিয়ে এই বেআইনি কাজ করে যাচ্ছেন। অনেকের অভিযোগ, রঞ্জনই পরোক্ষে এই বেআইনি কাজ করাচ্ছেন। আর এই বেআইনি কাজ বন্ধ করার একেবারেই ইচ্ছা নেই জগৎবল্লভপুরের ওসি মনোময় চক্রবর্তীর। অনেকের অভিযোগ, পুলিশও এই বেআইনি কাজে জড়িত। মনোময় চক্রবর্তী বা রঞ্জন কুণ্ডুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এলাকার লোকজনের অভিযোগ, রঞ্জন ও তাঁর দলবলের বদান্যতায় হিন্দু এলাকায় ক্রমেই বাড়ছে বিজেপির সংগঠন। তেমনই মুসলমান সম্প্রদায়ের ওপর তাঁর দলবলের বারংবার আক্রমণের জেরে ওই এলাকায় আবার আইএসএফ ও সিপিএমের সংগঠন মজবুত হচ্ছে। অনেকেই মনে করছেন, বীরভূমের বগটুইয়ের মতো ঘটনা বারংবার জগৎবল্লভপুরে হতে পারে। রঞ্জন কুণ্ডুর বদান্যতায় একেবারেই খুশি নন এলাকার লোকজন। তৃণমূলের একাংশের কাছেও বোঝা হয়ে দাঁড়িয়েছেন একসময় নামমাত্র উপার্জন করা বর্তমানে কোটি টাকার সম্পত্তির মালিক রঞ্জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago