Subhendu Adhikari: নিরাপত্তা বাড়ছে বিরোধী দলনেতার, ১০ এপ্রিল থেকে জেড প্লাস ক্যাটাগরি

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এপ্রিল মাস থেকে জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি পেতেন জেড ক্যাটেগরির নিরাপত্তা। কারণ হিসেবে বলা হচ্ছে, সম্প্রতি প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন বিরোধী দলনেতা। কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। কলকাতা হোক বা নিজের জেলা পূর্ব মেদিনীপুর। সর্বত্র বিক্ষোভের মুখে পড়ছেন তিনি। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁর নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূত্রের খবর এমনটাই। এটা ঘটনা, সাংসদ থাকাকালীনও শুভেন্দু নিরাপত্তা পেতেন। বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রের তরফে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এখন তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। রয়েছে ৭ কনভয়। তা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, ১০ এপ্রিল থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন- Medicine Price: আগামী মাস থেকেই ফের বাড়ছে ওষুধের দাম

তিনি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা অনেকদিন আগেই ছে়ড়ে দিয়েছেন। তাঁর নিরাপত্তার দায়িত্ব রয়েছে এখন সিআইএসএফের উপর। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালত রাজ্য সরকারকে শুভেন্দুর নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দেয়। আদালতের আরও নির্দেশ ছিল, রাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে তাঁকে যাতে কোথাও বাধা না দেওয়া হয়, তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে।

শুভেন্দুর অভিযোগ, নিজের জেলা পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যএর বিভিন্ন প্রান্তে তাঁকে নানা ভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে। প্রায়ই তাঁকে শাসকদলের নেতা-কর্মীদের হামলার মুখে পড়তে হচ্ছে। এতে তাঁর দৈনন্দিন কাজকর্মে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

#Subhendu Adhikari
#Security
#Z Plus

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago