Gariahat Flyover: টানা পাঁচ দিন বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, খুলবে মঙ্গলবার ভোরে

খবর লাইভ : মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে রাজ্যের সেতুগুলোর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা শুরু করে পূর্ত দফতর। আর এবার পালা পড়েছে কলকাতার গড়িয়াহাট সেতুর। শুক্রবার রাত থেকে সেতু বন্ধ করে চলছে পরীক্ষানিরীক্ষা। সেতুর ভারবহণ ক্ষমতা ও কাঠামোগত দৃঢ়তা পরীক্ষা করছেন ইঞ্জিনিয়াররা।

বুধবার এক নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়েছিল, শুক্রবার রাত ১০টা থেকে থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকবে। কোনও যান চলাচল করতে পারবে না এই পাঁচদিন। স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচদিন উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়ালপুলের ভারবহন ক্ষমতা যাচাই করতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন- Rampurhat: সব ষড়যন্ত্র, সহযোগিতা করব সিবিআইকে, সাফ কথা আনারুলের

গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা যাচাই করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এইচআরবিসি কর্তৃপক্ষ।

শহরের পাঁচটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স । এর আগে পার্কস্ট্রিট উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ হল গড়িয়াহাট উড়ালপুল।

কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গড়িয়াহাটে যানজট এড়াতে উড়ালপুল বন্ধ থাকাকালীন গাড়ি এবং বাস-মিনিবাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। ৮০বি, ২৩৪, ৩৭এ, ১৩সি/১ এবং এসি৫ নম্বরের বাসগুলি দেশপ্রিয় পার্ক মোড় থেকে ডান দিকে ঘুরে শরৎ বোস রোডের রাস্তা দিয়ে যাবে। এর পর এই বাসগুলি সাদার্ন অ্যাভিনিউ ধরে গোলপার্ক দিয়ে যাবে বলে জানানো হয়েছে। এই রুটের বাসগুলি একই রাস্তা দিয়ে ফিরবে।

আরও পড়ুন- College  Notice dress code: নিষিদ্ধ টর্ন জিন্স! খাস কলকাতার কলেজে পোশাক ফতোয়ায় বিতর্ক তুঙ্গে

অন্য দিকে, কসবার দিকে যাওয়া ও কসবা থেকে আসা মিনিবাস এবং একডালিয়ার মিনিবাসগুলি সুইনহো স্ট্রিট দিয়ে কর্নফিল্ড রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ হয়ে বিজন সেতু হয়ে যাতায়াত করবে।
#gariahat flyover

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago