খবর লাইভ : রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence) এবার চাঞ্চল্যকর মোড়। রামপুরহাটের এই ঘটনার (Rampurhat Violence) পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র, সাফ জানালেন রামপুরহাটের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন (Anarul Hossain)। তাঁকে ফাঁসানো হয়েছে বলে জানান তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি।
কলকাতা হাইকোর্টের (Kolkata HC) নির্দেশে শনিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এদিনই রামপুরহাট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনারুল হোসেনকে নিয়ে আসা হয়। তখন তিনি সাংবাদিকদের বলেন, “সব ষড়যন্ত্র, সহযোগিতা করব সিবিআইকে।”
আরও পড়ুন- College Notice dress code: নিষিদ্ধ টর্ন জিন্স! খাস কলকাতার কলেজে পোশাক ফতোয়ায় বিতর্ক তুঙ্গে
বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) জেরে যে ১০ জনের মৃত্যু হয়েছে, এর পেছনে বড় ষড়যন্ত্রের অভিযোগ আছে বলে জানালেন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, ঘটনার দিন তাঁকে পুলিশ ডাকার জন্য ফোন করা হয়েছিল। কারণ, এই দুর্ঘটনার পূর্বাভাস আগেই পেয়েছিলেন গ্রামবাসীরা। তার জন্য আনারুল হোসেনকে ফোন করেন স্থানীয়রা। কিন্তু ফোন তোলেননি তিনি। কিন্তু শনিবার আনারুল সাংবাদিকদের জানান, ঘটনার দিন তাঁর কাছে কোনও ফোন আসেনি। পুলিশও তাঁকে ফোন করেনি।
বরং তিনি বলেন, “ঘটনার সময় এবং ঘটনার পর আমি বাড়িতেই ছিলাম।” আনারুল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথাএ মতো আত্মসমর্পণ করেছিলেন তিনি।
যদিও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার প্রায় আড়াই ঘন্টার মধ্যে তারাপীঠ থেকে গ্রেফতর করা হয়েছিল আনারুল হোসেনকে।
#Rampurhat Case
#Bagutui village
#Birbhum
#Anarul Hossain
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…