Bjp: রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব সুকান্ত, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর

খবর লাইভ: অগ্নিগর্ভ রামপুরহাট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন।

আরও পড়ুন- Carona Update: চতুর্থ ঢেউ আসার আগে বুস্টার ডোজ দিতে চায় কেন্দ্র

সুকান্ত বলেন, ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে। মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত। ১০ জনকে পুড়িয়ে মেরে ফেলা হল। আর কথায় কথায় গুজরাত, উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল! এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীর। আমার বার বার মনে হচ্ছে, এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’
রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারের মুখ্যসচিবের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার রাত ও মঙ্গলবার সকাল মিলিয়ে রামপুরহাটের বগটুই গ্রামে মোট ৮ জনের মৃত্যুর খবর আসে। রাজ্যের ডিজিপি জানান, সাত জনের মৃতদেহ অগ্নিদগ্ধ একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এই ঘটনা নিয়েই মঙ্গলবার বেলার দিকে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন তিনি।রাজ্যপাল ট্যুইটারে লিখেছে, বীরভূমের রামপুরহাটে যে ঘটনা ঘটেছে, তা স্পষ্ট করে রাজ্য হিংসার রাজনীতি ও আইনশৃঙ্খলার হীনতায় ভূগছে। ইতিমধ্যে আটজনের মৃত্যু হয়েছে। আমি জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করছি। প্রয়াতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অবশ্য আগুন লেগে পুড়ে মৃত্যুর ঘটনার সঙ্গে রাজনীতির যোগ মানতে চাননি। তিনি টুইট করে ঘটনাটিকে স্থানীয় গ্রাম্য বিবাদ বলে দাবি করেছেন।রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতর ও রাজ্যপালকে ট্যাগ করে করা টুইটে তাঁর অভিযোগ, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago