খবর লাইভ: রামপুরহাটে ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে।অগ্নিগর্ভ হয়ে পড়ল এলাকা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রামপুরহাটের বগটুই গ্রামে আগুন লেগে পুড়ে গিয়েছে ৭টি বাড়ি, ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- Carona Update: চতুর্থ ঢেউ আসার আগে বুস্টার ডোজ দিতে চায় কেন্দ্র
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিআইডি ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে, যাচ্ছে ফরেন্সিক দল।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য স্থানীয় থানার আইসি ও মহকুমা পুলিস আধিকারিককে ক্লোজ করা হয়েছে।পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের সরকারি প্রতিনিধি দল রামপুরহাটে পৌঁছবে দুপুরেই। উপদ্রুত গ্রামে গিয়ে জেলা পুলিসকর্তা নগেন্দ্রনাথ ত্রিপাঠি অবশ্য বলেন, সাত জনের দেহ উদ্ধার হয়েছে। অগ্নিদ্বগ্ধ অবস্থায় চিকিৎসা চলছে আরও কয়েক জনের।
রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন (Rampurhat Violence) করা হয় সোমবার রাতে। বগটুই গ্রামে তারপর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিরোধীদলগুলি এই নিয়ে মুখিয়ে ওঠার আগেই মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি। সেখানেই সিট গঠনের সিদ্ধান্ত হয়। এই সিটে রয়েছেন জ্ঞানবন্ত সিং, মিরজ খালিফ ও সঞ্জয় সিং।
#rampurhat
#sit
#nabanna
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…