International Special News

China airlince accident: ১৩৩ জন যাত্রী নিয়ে দক্ষিণ চিনে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান

0
(0)

খবর লাইভ: শতাধিক যাত্রী নিয়ে দক্ষিণ চিনে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান৷ চিনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইস্টার্ন এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানটি সোমবার দুপুরে দক্ষিণ চিনের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে৷ ওই বিমানে পাইলট এবং কর্মী-সহ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে চিনের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

১৩৩ জন যাত্রীদের নিয়ে বিমানটি কুনমিং থেকে গুয়ানঙঝাউ যাচ্ছিল৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি নিখোঁজ ছিল৷তবে ভেঙে পড়ার সময় পাহাড়ের উপরিভাগে আগুন ধরে যায়৷ ছিন্নভিন্ন হয়ে যায় বোয়িং বিমানটিও৷

#China
#airlinceaccident

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *