Westbengal: পুলিশ কমিশনারেটের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে তৃতীয়

খবর লাইভ: কোনও রাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ যুগ্মভাবে তৃতীয়।  শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পুলিশ কমিশনারেটের সংখ্যা ১১টি।দ্বিতীয় স্থানে রয়েছে  তেলেঙ্গানা রাজ্য। সদ্য গঠিত এই রাজ্যে মোট ৯টি কমিশনারেট গঠিত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের দুই কক্ষে পেশ করা  হোম স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ছ’টি পুলিশ কমিশনারেট তৈরি করেন। বর্তমানে এরাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যা ৭টি। গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর  সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হলদিয়ার মতো শিল্প শহরে নতুন পুলিশ কমিশনারেট তৈরির প্রস্তাব  বিবেচনাধীন।

আরও পড়ুন- Rohit Sharma: হোলির শুভেচ্ছা জানিয়ে চূড়ান্ত ট্রোলের মুখে রোহিত শর্মা

বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাতে পুলিশ কমিশনারেটের সংখ্যা চারটি। এই রাজ্যের আমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটে পুলিস কমিশনারেট রয়েছে। পাশাপাশি, কর্নাটকে পুলিশ কমিশনারেটের সংখ্যা  ছ’টি।

যদিও যোগীর রাজ্য উত্তরপ্রদেশে একটিও পুলিশ কমিশনারেট নেই। পুলিশ কমিশনারেট নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।

#police comissionarate
#westbengal

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago