খবর লাইভ: কোনও রাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ যুগ্মভাবে তৃতীয়। শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পুলিশ কমিশনারেটের সংখ্যা ১১টি।দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা রাজ্য। সদ্য গঠিত এই রাজ্যে মোট ৯টি কমিশনারেট গঠিত হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের দুই কক্ষে পেশ করা হোম স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ছ’টি পুলিশ কমিশনারেট তৈরি করেন। বর্তমানে এরাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যা ৭টি। গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হলদিয়ার মতো শিল্প শহরে নতুন পুলিশ কমিশনারেট তৈরির প্রস্তাব বিবেচনাধীন।
আরও পড়ুন- Rohit Sharma: হোলির শুভেচ্ছা জানিয়ে চূড়ান্ত ট্রোলের মুখে রোহিত শর্মা
বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাতে পুলিশ কমিশনারেটের সংখ্যা চারটি। এই রাজ্যের আমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটে পুলিস কমিশনারেট রয়েছে। পাশাপাশি, কর্নাটকে পুলিশ কমিশনারেটের সংখ্যা ছ’টি।
যদিও যোগীর রাজ্য উত্তরপ্রদেশে একটিও পুলিশ কমিশনারেট নেই। পুলিশ কমিশনারেট নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।
#police comissionarate
#westbengal



