খবর লাইভ: নতুন সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার তারিখ ধার্য হয়েছে ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। সংঘাত এড়াতে এই দিনগুলিতে আইএসসি পরীক্ষা রাখা হয়নি। ফলে, পরীক্ষার সূচি ওলটপালট হয়েছে অনেকটাই। যেমন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৫ এপ্রিলের বদলে হবে ২ মে। পদার্থবিদ্যার পরীক্ষা ২ মে-র বদলে পিছিয়ে গিয়েছে ১৫ দিন। তা হবে ১৭ মে। রসায়নের পরীক্ষা ২৮ এপ্রিলের বদলে হবে ১৩ মে। এমন আরও বেশ কিছু বিষয়ের পরীক্ষার দিন বদল হয়েছে।
আরও পড়ুন- Bjp: আসানসোলে ভরসা অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া!
আগের রুটিন অনুযায়ী, আইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। সেখানে তা শুরু হচ্ছে এক দিন পরে, ২৬ তারিখে। আবার ৬ জুনের বদলে পরীক্ষা শেষ হচ্ছে ১৩ জুন। পরীক্ষার্থীদের একাংশের মতে, এমনিতেই আগের সূচি অনুয়ায়ী এক মাসের কিছু বেশি সময় ধরে পরীক্ষা চলছিল। এখন সেই সময়সীমা দেড় মাসেরও বেশি হয়ে যাওয়ায় কেউ কেউ মনে করছে, অনেকটাই দীর্ঘায়িত হল পরীক্ষার সূচি।
তবে সিআইএসসিই বোর্ডের অধীনস্থ স্কুলগুলির অধ্যক্ষদের মতে, জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সঙ্গে সংঘাত এড়াতে পরীক্ষার যে সূচি বানানো হয়েছে, তাতে
পরীক্ষার্থীদের সুবিধাই হবে।
#isc
#Examination
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…