Special News Special Reports State

CPIM: সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

0
(0)

খবর লাইভ:   সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম। এবার বঙ্গ সিপিএমের ব্যাটন সেলিমের হাতে। সিপিএমের নয়া রাজ্য কমিটিতে একের পর এক চমক। এক ঝাঁক নতুন মুখকে যেমন তুলে আনা হয়েছে এই কমিটিতে, একইভাবে স্থান পেয়েছেন সুশান্ত ঘোষের মতো দীর্ঘদিনের নেতাও।

আরও পড়ুন- Subhendu Adhikari: শুভেন্দুকে পাত্তা না দিয়ে দিব্যি বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন চার বিজেপি বিধায়ক !

তরুণ মুখের মধ্যে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাসরা। রয়েছেন আত্রেয়ী গুহ, পার্থ মুখোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়ও।

সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ মহম্মদ সেলিম বাংলার পাশাপাশি হিন্দি-ইংরাজিতে সরগর। তিন ভাষাতেই ভাল বক্তৃতা করতে পারেন। যথেষ্ট পরিচিত মুখ এবং সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁর সম্পর্ক তুলনামূলক সহজ। এই সমস্ত বিষয়ই তাঁকে নেতৃত্বের দিক থেকে এগিয়ে রেখেছিল বলেই সিপিএমের অন্দরের খবর। সিপিএমের ক্ষেত্রে সাধারণভাবে কেরল, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গে যাঁরা রাজ্য সম্পাদক হন তাঁরা পলিটব্যুরোর সদস্য হন। মহম্মদ সেলিমও পলিটব্যুরোর সদস্য। ফলে বাকি যাঁদের নাম নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল, সকলকেই এ জায়গায় কিছুটা পিছনে ফেলে দিয়েছেন সেলিম।

সূর্যকান্ত মিশ্রের জায়গায় কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দিতে আগ্রহী ছিলেন আলিমুদ্দিন নেতৃত্ব। কিন্তু রাজ্য সম্মেলনের শেষ লগ্নে রাজ্য সম্পাদকমণ্ডলী ও বিদায়ী রাজ্য কমিটির বৈঠকে তুলনায় স্বল্প পরিচিত শ্রীদীপবাবুকে কঠিন সময়ে দলের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সূত্রের খবর, শেষ পর্যন্ত রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসে সেলিমের নাম।
#CPIM
#mahammadselim

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *