আমফান ও ইয়াসের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারিনি আমরা। তারই মাঝে ফের আরও এক সাইক্লোনের হাতছানি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই ফের রাজ্যে আছড়ে পড়তে পারে আরও এক ঘূর্ণিঝড়। যার জেরে লন্ডভন্ড হয়ে যেতে পারে জনজীবন।
কী বলছেন আবহাওয়াবিদরা? তারা জানিয়েছেন, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। কিন্তু, আপাতত দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আবহওয়াবিদরা জানাচ্ছেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। এর নাম দেওয়া হয়েছে সিত্রাং (Sitrang)। নাম দিয়েছে থাইল্যান্ড (Thailand) । তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন। যদিও সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলেই আশঙ্কাপ্রকাশ করেছেন তারা । বাংলাদেশ উপকূলেও এই সাইক্লোন তাণ্ডব চালাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- Karnataka High Court: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করাতে সায় কর্ণাটক হাইকোর্টের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের অংশ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। কিন্তু, এর কোনও প্রভাব বাংলার উপর সেভাবে পড়বে না। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ।
একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। কিন্তু, আপাতত দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…