আরও বাড়তে চলেছে গাড়ির বিমা খরচ। কেন্দ্রীয় সরকার থার্ড পার্টি বিমা বাবদ প্রিমিয়ামের যে খসড়া প্রকাশ করেছে, তাতে সাধারণ মানুষ বেকায়দায় পড়বেন । সেই খসড়া বিমার প্রিমিয়ামের অঙ্ক চূড়ান্ত হলে, আগামী মাস, অর্থাৎ এপ্রিল থেকেই গাড়ির মালিককে গুণতে হবে বাড়তি খরচ।
প্রস্তাবিত খরচের যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, তাতে সামান্য দু’-একটি ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের অঙ্ক কমানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বেড়েছে সেই অঙ্ক। তালিকায় দেখা যাচ্ছে, বেশি মূল্যের, অর্থাৎ বেশি সিসি’র গাড়ির বিমার প্রিমিয়াম যে হারে বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে বেড়েছে কম দামের গাড়ির প্রিমিয়াম।
রেহাই পায়নি দু’চাকাও। তথ্য বলছে, দু’চাকার ক্ষেত্রে প্রিমিয়াম কোথাও ১৭৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খরচের কোপ থেকে বাদ যাচ্ছে না তিন চাকার গাড়ি ও পণ্য পরিবহণকারী বাণিজ্যিক গাড়িও।
আরও পড়ুন- COVID-19: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ , আক্রান্ত ছাড়াল আড়াই হাজারের গণ্ডি
খসড়ায় বলা হয়েছে, ৩০ কিলোওয়াট পর্যন্ত ইলেকট্রিক গাড়িতে বিমার বার্ষিক প্রিমিয়াম হবে ১ হাজার ৭৮০ টাকা। তা বর্তমান প্রিমিয়ামের তুলনায় ১৫ টাকা বেশি। ৬৫ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়াম ২ হাজার ৯০৪ টাকা। এখন তা ২ হাজার ৭৩৮ টাকা। ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়ামের অঙ্ক সর্বনিম্ন ৪৫৭ টাকা। তা তিন কিলোওয়াট পর্যন্ত স্কুটারের জন্য প্রযোজ্য। এখন এই প্রিমিয়াম বাবদ সাধারণ মানুষকে ৪১০ টাকা মেটাতে হয়। আগামী মাস থেকে সাত কিলোওয়াট পর্যন্ত স্কুটারে প্রিমিয়াম মেটাতে হতে পারে ৬০৭ টাকা। বর্তমানে তা ৬৩৯ টাকা। অর্থাৎ এক্ষেত্রে বিমার খরচ সামান্য কমানোর কথা বলা হয়েছে নতুন খসড়ায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…