খবর লাইভ: অবশেষে নিয়ন্ত্রণে এল ট্যাংরার মেহের আলি লেনের গুদামের আগুন। ১৬ ঘণ্টা একটানা লড়াই চালিয়ে অবশেষে আয়ত্তে এল আগুন। আগুনের প্রচন্ড তাপে বাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। গুদামের দোতলা সমান উঁচু দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়ালটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা।
দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামের দেওয়ালটি ভেঙে ফেলা হবে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের ফুলকি ছিটকে পড়ে বিপত্তি ঘটে।
শনিবার সন্ধ্যা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় ট্যাংরার তিন নম্বর মেহের আলি লেনে একটি কারখানার গুদামে। দাহ্য বস্তু থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। কিছু ক্ষণের মধ্যেই তা গোটা গুদাম গ্রাস করে নেয়। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আকাশে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। তবে গুদামটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় প্রাথমিক ভাবে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। আগুন নেভাতে গিয়েও হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দু’জন দমকলকর্মী আহত হন। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দল। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে তাদরকি করেন।
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়ি এবং বহুতলগুলি খালি করে দেন দমকলকর্মীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…