Categories: gamesSports

রোনাল্ডোর হ্যাটট্রিকে জয়ী ম্যান ইউ, সর্বকালীন সর্বোচ্চ গোলের মালিক CR 7

খবর লাইভ: বিশ্ব ফুটবলে সব চেয়ে বেশি গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে শনিবার রাতে হ্যাটট্রিক করেন তিনি। টটেনহ্যামকে তাঁর দল হারায় ৩-২ ব্যবধানে। সেই সঙ্গে রোনাল্ডো টপকে গেলেন জোসেফ বিকানকে।

এত দিন পর্যন্ত অস্ট্রিয়ার জোসেফ বিকানের করা ৮০৫টি গোলই ফুটবলের ইতিহাসে সর্বাধিক ছিল। শনিবার রোনাল্ডোর গোলের সংখ্যা হয়ে গেল ৮০৭। টটেনহ্যামের বিরুদ্ধে ১২ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। সেই গোলের সঙ্গে বিকানকে ছুঁয়ে ফেলেন তিনি। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করে টপকে যান বিকানকে। ৮১ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন রোনাল্ডো।

১৯৫৬ সাল থেকে সর্বাধিক গোলের রেকর্ড ছিল বিকানের দখলে। ৬৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। তৃতীয় স্থানে রয়েছেন রোমারিয়ো। তিনি করেছেন ৭৭২টি গোল। লিয়োনেল মেসি এখনও পর্যন্ত ৭৫৯টি গোল করে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন পেলে। তাঁর গোলের সংখ্যা ৭৫৭।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago