পকেটমারির অভিযোগে বইমেলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী

খবর লাইভ: কলকাতা বইমেলা চত্বর থেকে গ্রেফতার এক অভিনেত্রী। সূত্রের খবর, তাঁর নাম রূপা দত্ত। বিধান নগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কেন গ্রেফতার করা হল ওই অভিনেত্রীকে? পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলায় যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় এক পুলিশ আধিকারিক লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।

এরপর মহিলা পুলিশ নিয়ে এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এতগুলো মানিব্যাগ তার কাছে কীভাবে এল, তার সদুত্তর দিতে পারেনি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন, মহিলা বিভিন্ন মেলায় , বড় অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করত। তার ব্যাগ থেকে গতকাল প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়।

কিন্তু পুলিশের হুঁশ উড়ে যায়, যখন জানতে পারা যায়, ওই মহিলা একজন অভিনেত্রী। তাঁর কাছ থেকে যে ডাইরি উদ্ধার হয়েছে, তাতে কবে কত টাকা সে কেপমারি করেছে, তার হিসাব রয়েছে। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে, অভিনেত্রী রূপা দত্ত একটি বড় চক্রের অংশ বলেই অনুমান পুলিশের।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago