খবর লাইভ: ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভোররাতে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও দু’জন। ৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, শনিবার ভোরে আগুন দেখা যায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আগুন। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় আশেপাশে। ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশনে এই আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত দশ থেকে বারোটি ঘর পুড়ে যায়। ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাঁদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬০ বছরের ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতার নাম সামিমাতুল আরস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…