Categories: NationalSpecial News

ভারতের ‘ভুল করে ছোড়া’ মিসাইল আছড়ে পড়ল পাকিস্তানে, দুঃখপ্রকাশ কেন্দ্রের

খবর লাইভ: ‘ভুল করে ছোড়া’ ভারতের মিসাইল পাকিস্তানের মাটিতে আছড়ে পড়েছিল। সেই ভুলের জন্য দুঃখপ্রকাশ করে শুক্রবার তড়িঘড়ি সেই ভুল শোধরানোর প্রক্রিয়া শুরু করে দিল নয়াদিল্লি। গত ৯ মার্চ ওই মিসাইল পাকিস্তানে পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আছড়ে পড়ে। এই ভুলের জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের ক্ষেপণাস্ত্রের পাকিস্তানে প্রবেশের খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা জানায়। পাকিস্তানের বায়ুসেনাও ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতে দেখেছে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত ত্রুটিবিচ্যুতির জন্যই ওই ঘটনা ঘটেছিল। আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণহানি ঘটেনি। ভারত সরকার ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago