Kolkata: Left Front Chairman Biman Bose addresses a press conference after a meeting of Congress and Left leaders, ahead of the West Bengal Assembly elections, in Kolkata, Sunday, Jan. 17, 2021. (PTI Photo) (PTI01_17_2021_000052A)
খবর লাইভ: ৪৮ ঘণ্টা ভারত বনধের ডাক দিল বামেরা। আগামী ২৮ এবং ২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একটি প্রেস বিবৃতির মাধ্যমে এই বনধের কথা ঘোষণা করেন।
‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ শীর্ষক কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে দু’দিন ব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। বিমান বসু বলেন, ”মোদী সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে এই ভারত বনধ।”
এদিকে, ফের বামেদের ডাকা বনধ নিয়ে সমালোচনায় সরব শাসকদল। ‘কর্মনাশা বনধ’ বটে আক্রমণও করা হয়েছে এই সিদ্ধান্তকে। পাশাপাশি, বনধের দিন সমস্ত কিছু সচল থাকবে বলেও মত শাসকদলের কর্মীদের। ট্রেড ইউনিয়নগুলির পাশাপাশি এই দুই দিন সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘটের সমর্থনে গ্রাম বনধের ডাকও দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…