খবর লাইভ: ফের রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন অনুব্রত মণ্ডলের। এবার গরুপাচার মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানির সম্ভাবনা।
জানুয়ারি মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশ্য ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয় তাঁকে। অসুস্থতার কথা জানিয়ে তলব এড়ান তৃণমূল নেতা। এরপর কলকাতা হাই কোর্টের রক্ষাকবচে স্বস্তি পান অনুব্রত।
ভোট পরবর্তী মামলায় স্বস্তি মিললেও ফের সিবিআই (CBI) তলবের মুখোমুখি অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডের তদন্তে একাধিকবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় তাঁকে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবারই সিবিআই তলব এড়ান বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আগামী ১৫ মার্চ আবারও তাঁকে তলব করেছে সিবিআই। তবে তার আগে রক্ষাকবচের আরজি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ। তিনি বলেন, “অনুব্রত মণ্ডল আদালতে জানিয়েছেন সিবিআইকে সবরকম সাহায্য করবেন। কিন্তু সিবিআই তাকে যেন গ্রেপ্তার না করে।” শুক্রবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানির সম্ভাবনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…