রাজ্যে শুরু Madhyamik, পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ: রাজ্যে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর পর, হলে বসে পরীক্ষা দিতে চলেছেন পরীক্ষার্থীরা। এবছর মোট ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছেন। যা গতবারের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি বলেই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। এবছরের মাধ্যমিকে বসছে পাঁচ লাখ ছাত্র। অন্যদিকে, ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৮০৪।

ইতিমধ্যেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় আত্মবিশ্বাসী থাকতে উপদেশ দিয়েছেন তিনি। এছাড়াও, মাধ্যমিক পরীক্ষার মতো এত বড় কর্মযজ্ঞ যাতে নির্বিঘ্নে করা সম্ভব হয় তার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

তবে, এবছরের মাধ্যমিকে পর্ষদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল প্রশ্নপত্র ফাঁস রোখা। প্রশ্নপত্র ফাঁস রুখতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। পরীক্ষা চলাকালীন রাজ্যের বেশ কিছু এলাকায় বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে পরীক্ষার গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবে পর্ষদ। এছাড়াও, পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে আইসোলেশনের ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও রকমের অসুবিধের মুখে পড়তে না হয়, তার জন্য পরীক্ষার দিনগুলিতে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago