খবর লাইভ: Tata IPL 2022-এর সম্পূর্ণ সূচি প্রকাশ করল BCCI। ২৬ মার্চ কলকাতা নাইঠ রাইডার্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসএস ধোনির বিরুদ্ধে ২৬ মার্চ টস করতে নামবেন নতুন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।
সূচি অনুযায়ী এ বারের Tata IPL-এ গ্রুপ লিগে মোট ১৪টি ম্যাচ খেলবে Kolkata Knight Riders। ২৬ মার্চের পর ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়াররা। ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবেন শ্রেয়সরা। ১০ এপ্রিল দিল্লি ও ২৩ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে দুপুরে ম্যাচ খেলবে কলকাতা। KKR-এর বাকি সব ম্যাচ রাতে।
এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।
গ্রুপ পর্বে মোট ৭০টি খেলা হবে। করোনা পরিস্থিতির জন্য মুম্বই ও পুণে দুটি স্থান বেছে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় বোর্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাগুলি হবে। মুম্বইয়ের ভেনিউগুলিতে সব মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে ১৫টি। তবে প্লে-অফের খেলাগুলির স্থান এখনও জানায়নি BCCI।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…