খবর লাইভ: উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদল হল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। পুরনো রুটিন অনুযায়ী যে দিন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, বদলানো রুটিনে সেটা হবে আরও ৬ দিন পরে।
এর আগে উচ্চ মাধ্যমিকের সময়সূচি ঘোষণা করে সংসদ। সেই অনুযায়ী, ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার নতুন যে রুটিন ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল। একই সঙ্গে পরীক্ষার চারটি দিন বদলেও দেওয়া হয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সঙ্গে উচ্চমাধ্যমিকের পরীক্ষা একই সময়ে পড়ে যাওয়ায় এই বদল।
১৩ এপ্রিল ফিলোজফি, সোসিওলজি, কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিংয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী ১৮ এপ্রিল।




