Bengal and District District

৯ দিন পর জামিন মীনাক্ষীদের, ১৬ জনের শর্তসাপেক্ষে জামিন

0
(0)

খবর লাইভ: ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সোমবার মীনাক্ষী-সহ মোট ১৬ জনকে জামিন দিল হাওড়া আদালত। অবশেষে ৯ দিন পর জেল থেকে ছাড়া পেলেন মীনাক্ষীরা।

ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি প্রতিবাদে পথে নামেন মীনাক্ষীরা। হাওড়ার পাঁচলায় সেই মিছিল ঘিরে শুরু হয় গন্ডগোল। পুলিশের উপর হামলা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে মীনাক্ষী-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারির পর তিন বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে হাওড়া আদালত। অবশেষে সোমবার ধৃতদের জামিন মঞ্জুর হয়। সেই সঙ্গে শর্ত সাপেক্ষে প্রত্যেককে ১,৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে জানিয়েছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *