খবর লাইভ: বচসার সময় আচমকা কনস্টেবলের আগ্নেয়াস্ত্র থেকে গুলি। ঘটনায় নিহত চার বিএসএফ জওয়ান। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। ওই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন জওয়ান। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক জন। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে সেখানে রবিবার সকালে সাতেপ্পা এসকে নামে বিএসএফ-এর এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরেই হতাহত হন কয়েক জন জওয়ান। আহত জওয়ানদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চার জওয়ানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে সাতেপ্পা নামে ওই জওয়ানও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে সতীর্থদের সঙ্গে বচসা চলাকালীন আচমকাই সাতেপ্পা নামে ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন। যদিও কোন পরিস্থিতিতে ওই জওয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…