খবর লাইভ: শ্রীলঙ্কাকে দুরমুশ করে জয় হাসিল করল ভারতীয় ক্রিকেট দল। মোহালিতে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে এক ইনিংস এবং ২২২ রানে জয়লাভ করে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। মাত্র তিন দিনের মধ্যেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
মোহালি টেস্টে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটের সঙ্গে পারফরম্যান্স করল। তবে আক্ষেপ একটাই রয়ে গেল। রবীন্দ্র জাদেজা ১০ উইকেট শিকার করতে পারলেন না। ব্যাট হাতে তিনি ১৭৫ রানে অপরাজিত ছিলেন। তারপর প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট শিকার করেন। আর তারপর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন।
আর জাদেজার এই বিধ্বংসী পারফরম্যান্স অশ্বিনকে অনেকটাই আড়ালে পাঠিয়ে দিল। অশ্বিন এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে ৬১ রান করেন। পাশাপাশি তিনি মোট ৬ উইকেটও শিকার করেছেন এই ম্যাচে। পাশাপাশি তিনি রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ এবং কপিল দেবকে টেস্ট উইকেট শিকারের পরিসংখ্যানে পিছনে ফেলে দেন। আপনারা প্রত্যেকেই একথা জানেন যে এটা বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের শততম ম্যাচ ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…