Anis Khan
খবর লাইভ: হাওড়ার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর দিন আমতা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক, রাতের টহলদার ভ্যানের পুলিশকর্মী, হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের মোবাইল ফোনের ‘কল রেজিস্টার’ খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
ওই ঘটনায় ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য আগেই দাবি করেছেন, আমতা থানার ওসি-র নির্দেশে গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে আমতা থানায় কোনও লিখিত নথি পাওয়া যায়নি বলে তদন্তকারী দল সূত্রের খবর।
ঘটনার রাতে ওই থানায় কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের মোবাইলে কাদের ফোন এসেছিল এবং কখন এসেছিল, টহলদার ভ্যানের পুলিশকর্মীদের মোবাইলের টাওয়ার লোকেশন কী ছিল— তদন্তে সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাইয়ের সূত্রে প্রীতম ও কাশীনাথের বক্তব্যের সত্যতাও অনেকটা পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশকর্তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…