এগরা বাদে রাজ্যের ত্রিশঙ্কু তিন পুরসভাতেও বোর্ড গঠনের সম্ভাবনা তৃণমূলের!

খবর লাইভ: বুধবার ফলপ্রকাশের পর দেখা যায় পুরুলিয়ার ঝালদা, হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা ও মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভায় কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তৃণমূলের সবুজ সুনামির মাঝেও ব্যতিক্রমী ওই চার পুরসভার ফলাফল ছিল ত্রিশঙ্কু। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে এই চার পুরসভার মধ্যে তিনটিতেই বোর্ড গঠনের লড়াইয়ে এগিয়ে তৃণমূল।

ঝালদার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় তৃণমূল। পাঁচটি ওয়ার্ডে জয়ী হয় কংগ্রেস (Congress)। নির্দল প্রার্থীরা বাকি দু’টি আসনে জয়লাভ করেছেন। বেলডাঙাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউ। নবাবের জেলার এই পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী তৃণমূল। তিনটি আসনে জয়ী বিজেপি। চারটি আসন পেয়েছেন নির্দলরা। এগরার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল। ৫টিতে জয়ী বিজেপি (BJP)। একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থী। চাঁপদানি পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ড দখল করেছেন নির্দলরা।

দিনের শেষে দেখা যাচ্ছে নির্দলদের সমর্থন নিয়ে তিনটি পুরসভা দখল করতে পারে তৃণমূল। তবে এগরা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। চাঁপদানিতে তৃণমূলের বোর্ড গঠনের রাস্তা পরিষ্কার। ঝালদায় জয়ী এক নির্দল ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। জয়ী একাধিক কংগ্রেস কাউন্সিলরও তৃণমূলকে সমর্থন করতে পারেন। বেলডাঙাতেও নির্দলদের সমর্থনে বোর্ড গড়ার পথে শাসক দল।
শুধু এগরা পুরসভায় এখনও নির্দল বা কংগ্রেস প্রার্থীরা এখনও কোনও দলকে সাহায্যের সিদ্ধান্ত নেননি। কংগ্রেসের একমাত্র জয়ী কাউন্সিলর জানিয়ে দিয়েছেন তিনি কোনও দলকেই সমর্থন করবেন না।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago