Categories: Special NewsSports

শ্রেয়স-সঞ্জু-জাদেজা ত্রয়ীর ঝোড়ো ব্যাটিং; সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

খবর লাইভ: শ্রেয়স-সঞ্জু-জাদেজার ব্যাটিং বিক্রমে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে হারিয়ে দিল রোহিত শর্মার ভারত। ৭ উইকেটে জয়ী রোহিত অ্যান্ড কোং। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। একসময় ১০২ রানে ৪ উইকেট হারিয়ে ফেরেছিল শ্রীলঙ্কা। তখনই নিসাঙ্কের সঙ্গে জুটি গড়ে শ্রীলঙ্কাকে ভালো জায়গায় নিয়ে যান অধিনায়ক দাসুন শনাকা। ১৭ থেকে ২০ — এই চার ওভারে শ্রীলঙ্কা তুলল ৭২ রান। ডেথ ওভারে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা ৭১ তুলেছিল। ১৮৩ তুলে ফেলে শ্রীলঙ্কা, এই মাঠে যা ভারতকে চাপে ফেলার জন্য যথেষ্ট ছিল।

জবাবে ভারতের শুরুটাও ভাল হয়নি। ১ রানেই ফিরে যান রোহিত। আগের ম্যাচে ঝড় তোলা ঈশান কিশনও টিকতে পারলেন না বেশিক্ষণ। এরপর নামেন সঞ্জু স্যামসন। প্রথম দিকে সঞ্জুকে একটু আড়ষ্ট দেখাচ্ছিল। তবে শ্রীলঙ্কান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে চাপ কেড়ে নেন শ্রেয়স। একার হাতেই ইনিংস এগোতে থাকেন। এক সময় অর্ধশতরানও পূরণ করে ফেলেন। এরপর ১৩তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠেন সঞ্জু। কুমারাকে একটি ওভারে তিনটি ছয় এবং একটি চার মারলেন। কিন্তু ষষ্ঠ বলে ফিরতে হল বিনুরা ফের্নান্দোর দুরন্ত ক্যাচে।

পাঁচে নামলেন জাডেজা। শুরুটাই করলেন চার মেরে। তারপর তাঁর ব্যাট থেকে বেরল একের পর এক দর্শনীয় শট। চামিরার এক ওভারে নিলেন ২১ রান। ম্যাচ দখলে চলে এল ওই ওভারেই। শ্রেয়স ৭৪ রানে এবং জাডেজা ৪৫ রানে অপরাজিত থাকেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago