খবর লাইভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
টুইটে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁকে আগ্রাসনের প্রকৃতি সম্বন্ধে অবগত করেছি। এক লক্ষেরও বেশি বহিরাগত আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আমাদের নাগরিকদের বাড়ি তাক করে গুলিবর্ষণ করছে। আমি তাঁকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছি। তাঁর কাছে একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছি।’
রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…